1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে মজনু আলী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৫৭২ Time View
স্টাফ রিপোর্টার-

‘শিক্ষা ঐক্য খেলাধুলা’- স্লোগানে সুনামগঞ্জের জগন্নাথপুরে মজনু আলী টি টেন-২০২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে জমকালো আয়োজনে উপজেলার ৩২টি ক্রিকেট টিম নিয়ে শুরু হওয়া এ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
সাংবাদিক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় ও জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক অমিত দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, শাহপরান মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমদ সাদি, ওলিউর রহমান সাদি, মজিদপুরের প্রবীণ মুরুব্বি রফিক উল্যাহ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিজু আহমেদ।
উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের মজিদপুর উত্তরের মাঠে অনুষ্ঠিত এই খেলার আয়োজন মজিদপুর ক্রিকেট ক্লাব। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে খাজাবাবা একাদশ ও কামাল একাদশ। টুর্নামেন্টটির স্পন্সর হিসেবে রয়েছেন ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মজিদপুর গ্রামের বাসিন্দা মজনু আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com