1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২ মামুন পরিবহনে আগুন ॥ দু’ঘন্টা যানচলাচল বন্ধ

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৪৪৫ Time View

রাকিল হোসেন :ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও নামক স্থানে মামুন পরিবহনের নীচে পড়ে সিএসজি(অটোরিক্সার) ২ যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার সময় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি সিএনজি(অটোরিক্সা)কে পুলিশ ধাওয়া করলে সিএনজি চালক দ্রুত গতিতে সিএনজি চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের সামনে সিএনজিটি মুখোঁমুখি হলে মামুন পরিবহনের নীচে চলে যায়। এতে ঘটনা স্থলে এক জনের মৃত্যু হয়। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ সময় উত্তেজিত জনতা মামুন পরিবহনে আগুন ধরিয়ে দিলে গাড়ীটি ভস্মিভূত হয়। পরে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হন। এছাড়াও উত্তেজিত জনতা হাইওয়েতে দায়িত্বরত দু’জন পুলিশ সদস্যকে আটক করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল¬াহ,নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খানঁসহ স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে দু’পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে আসেন। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় প্রায় দু’ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। অঞ্জাত এক জনের লাশ শেরপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করলেও অপরজনের মৃত দেহ ওসমানী হাসপাতালে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com