1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

মিসবাহ উদ্দিন সিরাজের বাসায় আগুন

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ৪৬৫ Time View

স্টাফ রিপোর্টার:; আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজের বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌণে ১টার দিকে নগরীর ফাজিলচিশত তার বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান মিসবাহ উদ্দিন সিরাজের পরিবার।
মিসবাহ উদ্দিন সিরাজের স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারজানা আহমদ মিসবাহ বলেন- দুপুর পৌণে ১টার দিকে বাসার নিচতলা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে দোতলা থেকে নিচে নেমে আসেন। তখন নিচতলায় বাবুর্চি সাদেকের রুম থেকে আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

আগুন নির্বাপনে নেতৃত্বদানকারী ফায়ার সার্ভিস লিডার নূরুল ইসলাম জানান- বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। দ্রুততার সাথে আগুন নেভানো সম্ভব না হলে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়তো। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, দোতলা বাসার নিচতলার এক রুমে মিসবাহ উদ্দিন সিরাজের কার্যালয় ও অপর রুমে বাবুর্চি সাদেক থাকেন। উপর তলায় সপরিবারে বসবাস করেন মিসবাহ সিরাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com