1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর হবিগঞ্জে নদীতে ভেসে ‍উঠলো ‘গৃহবধূর’ মরদেহ

টাইগারদের হার

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫
  • ৭৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠলেও সেমিফাইনাল খেলা হল না বাংলাদেশের। মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে টাইগারদের হারতে হলো ভারতের কাছে ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ১০৯ রানে ম্যাচ জিতে নিয়ে উঠে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে।

ভারতের দেওয়া ৩০২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে। ভারতীয় ইনিংসে ১৩৭ রান করে ম্যান অব দি ম্যাচ হন রোহিত শর্মা।

ওভারপ্রতি ছয়ের বেশি গড়ে ৩০৩ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ অবশ্য অস্বস্তিতে ছিল শুরু থেকেই। প্রথম ৬ ওভারে ৩১ রান তোলার পর হঠাৎই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ২৫ বলে ২৫ রান করা তামিম ইকবাল আউট হন উমেশ যাদবের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে।
ঠিক পরের বলেই সৌম্য’র সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন আরেক ওপেনার ইমরুল কায়েস।

মুহুর্তেই বিনা উইকেট থেকে ২ উইকেটে ৩৩ রানে পরিণত হয় বাংলাদেশের স্কোরবোর্ড। তৃতীয় উইকেটে জুটি গড়েন দুই ইনফর্ম ব্যাটসম্যান সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ। প্রাথমিক ধাক্কা সামলে দুজন খেলছিলেনও স্বাচ্ছন্দে।

জয়ের জন্য বাংলাদেশকে রেকর্ড রান তুলতে হবে। মেলবোর্নে বিশ্বকাপের ম্যাচে সর্বোচ্চ ২৯৫ রান তাড়া করে জেতার রেকর্ড আছে।

এর আগে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০২ রান তুলে ভারত। রোহিত শর্মা ১৩৭ এবং সুরেশ রায়না ৬৫ রান করেন। বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন তাসকিন আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com