1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার অধ্যক্ষ নিহত

  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গোয়ালাবাজারের হযরত শাহজালাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমীরুল ইসলাম (৬০)।

বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ২৯-৯৭৩৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অধ্যক্ষ মাওলানা মো. আমীরুল ইসলাম উপজেলার জায়ফরপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। এর আগে তিনি জকিগঞ্জ ইছকমতি দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তার বাড়ির সামনে একটি ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। নিরহংকারী ও মিষ্টভাষি মাওলানা মো. আমীরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com