1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৫২৩ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:নবীগঞ্জ শহরের শেরপুর সড়কে সুয়েব ইলেকট্রনিক্স দোকানে গত বুধবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ব চোরেরা দোকানের সার্টারের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। শহরে পুলিশের একাধিক টহল ব্যবস্থা থাকা সত্বে ও দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুত্রে জানাযায়, শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সৈয়দ সিরাজুল ইসলামের মালিকানাধিন সুয়েব ইলেকট্রনিক্স দোকানে ওই রাতের কোন এক সময় চুরেরা কৌশলে সার্টারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ৩০টি এলইডি কালার টিভি, ২টা ট্যাব, বিভিন্ন কোম্পানির প্রায় ১৫টি দামী মোবাইল ফোন, চেক বই ও অন্যান্য মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে গিয়ে সার্টারের তালা ভাঙ্গা দেখে হতবম্ব হয়ে পড়েন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com