1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ছাতকে বাস ও অটোরিক্সার সংঘর্ষ, নিহত এক

  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো-রিকশার মুখোমুখি সংঘর্ষে জাকির হোসের (২২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত জাকির সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের আবদুল হান্নানের ছেলে। দূর্ঘটনায় চালকসহ সিএনজি অটো-রিকশার আরো ৫ যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে সিলেট-ছাতক সড়কের তকিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটো-রিকশাটি জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের কালারুকা বাজার থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে ৫জন যাত্রী নিয়ে সিএনজি অটো-রিকশা চালক বায়জিদ আহমদ যাত্রা শুরু করে। ছাতক-সিলেট সড়কের গড়গাঁও ও তকিপুর গ্রামের মধ্যখানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুতগামীর যাত্রীবাহী আহাদ এন্ড মাইশা নিউ সউদিয়া স্পেশাল সার্ভিস বাস ও সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটো রিকশার যাত্রী ও চালকসহ ৬জন আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক আহত জাকিরকে মৃত ঘোষণা করেন।

এদিকে দূর্ঘটনার পর সড়কে বাস রেখে পালিয়ে যায় বাস চালক ও হেলপার। দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটো রিকশা জব্দ করা হয়েছে বলে থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল জানিয়েছেন।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বলেন, সিএনজি-অটো রিকশার এক যাত্রী মারা গেছেন। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় আটক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com