1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে দূর্ঘটনার খবর শোনে ঘর থেকে বেড় হয়ে লাশ হলো শিশু মিছবা

  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ৪২৩ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের দেওপাড়া বাজার নামক স্থানে সোমবার দুপুরে সিএনজি (হবিগঞ্জ থ ১১-০৩২২) অটোরিক্সার দূর্ঘটনার সংবাদ পেয়ে সহপাঠিদের সাথে ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথেই ঢাকাগামী অজ্ঞাত একটি প্রাইভেট কারের চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মিছবা বেগম (৮) বছরের এক শিশু কন্যার। সে ওই এলাকার দেওপাড়া গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের মেয়ে।
জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের অসহায় দিনমজুর আব্দুর রাজ্জাকের শিশু কন্যা মিছবা বেগম তার সহপাঠিদের সাথে মহা সড়কের উলে¬খিত স্থানে সিএনজি দূর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই ঢাকাগামী একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক কারটি পালিয়ে যায়। এদিকে নিহত শিশু কন্যার পরিবারে কান্নার রোল বইছে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সা, পুলিশ আটক করলেও ঘাতক কারটিকে আটক করতে পারেনি।
উলে¬খ্য, ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের বিভিন্ন স্থানে মহা সড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটোরিক্সা সহ বিভিন্ন পরিবহনে সড়ক দূর্ঘটনায় অনেক প্রাণ অকালেই ঝড়ে গেছে। এসব দূর্ঘটনা ফলে সচেতন নাগরিকরা চালকদের অদক্ষতা ও খামখেয়ালিপনাকেই দায়ী করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com