স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এসএসসি’তে জি.পি.এ ৫ পেয়েছে ৩৭জন ও দাখিল পরিক্ষায় জি.পি.এ ৫ পেয়েছে মাত্র ৫জন। এসএসসি’তে পাসের হার ৯৭.৪২ শতাংশ এবং দাখিলে ৯৪.২০ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসিতে উপজেলার মোট ৩০টি স্কুলের ২৫৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ২৪৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৬৬ জন৷ জি.পি.এ ৫ পেয়েছে ৩৭ জন। মাধ্যমিকে সাতটি বিদ্যালয় শতভাগ পাস করে এবং দাখিলেতিনটি মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করে। জিপিএ- প্রাপ্তির মধ্যে রয়েছে
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, নয়া বন্দর স্কুল এন্ড কলেজে ১ জন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১ জন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ে ১ জন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৮ জন, শাহারপাড়া শাহকামাল উচ্চ বিদ্যালয়ে ১ জন, শ্রীরামসী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৩ জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ জন, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৩ জন, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে ১ জন, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৭ জন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে ১ জন, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে ১ জন, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ে ১ জন ও শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ১ জন জি.পি. এ ৫ পেয়েছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১৮টি মাদ্রাসার ৮৪৫ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৭৯৬ জন। অকৃতকার্য হয়েছে ৪৯ জন। এতে পাশের হার ৯৪.২০ শতাংশ। জি.পি.এ ৫ পেয়েছে মাত্র ৬ জন। এর মধ্যে হলিয়ার পাড়া আলিম মাদ্রাসায় ২ জন, সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া আলিম মাদ্রাসায় ২ জন ও আলজান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউটে ২ জন জি.পি.এ ৫ পেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর-কে বলেন, জগন্নাথপুর উপজেলার সার্বিক ফলাফল সন্তোষজনক।
Leave a Reply