1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১০

  • Update Time : সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬
  • ৪২৮ Time View

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া আটঘর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষেও ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ওই গ্রামের জিলু মিয়া ও ফারুক মিয়ার মধ্যে বাড়ির সীমাণার দেয়াল নির্মান নিয়ে বিরোধের চলছিল। ঘটনার দিন জিলু মিয়ার পক্ষের লোকজন বিরোধপূর্ন জায়গায় দেয়াল নির্মান করতে গেলে এতে প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত এনাম হোসেনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। অপরাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com