1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আজ থেকে শুরু হলো দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। আজ সকালে রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দীকিয়া নুরানি (দাওরায়ে হাদিস) নুরানি মহিলা মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। এ সময় শেষ ধাপে সারা দেশে বাদ পড়া সকলকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রম চলছে বলে জানান তিনি।

প্রথম দিনে ১২ থেকে ১৭ বছর বয়সী ৫শ’ শিশু শিক্ষার্থীকে দেয়া হবে টিকা। এছাড়া ১৭ এর বেশি আরও একশ শিক্ষার্থী টিকা পাবেন। মাদ্রাসা শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা।
এদিকে আজ সন্ধ্যা ৭টায় কমলাপুর রেলস্টেশন থেকে ভাসমান মানুষদের টিকাদান শুরু হওয়ার কথা রয়েছে। এদিন অন্তত এক হাজার মানুষকে টিকা দিতে চায় সরকার।

গত ৩০শে জানুয়ারি রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, মাদ্রাসা শিক্ষার্থীসহ সব শিশু, এমনকি ভাসমানদেরও টিকা দেওয়া হবে। শিশুদের ক্ষেত্রে ফাইজার আর ভাসমানদের গত ২০ জানুয়ারি কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ৩ লাখ ৩৬ হাজার জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে।।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com