1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সৈয়দপুর যুব পরিষদ ইউকের সভাপতি সংবর্ধিত

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৩৬৪ Time View

সৈয়দপুর প্রতিনিধি:: মাগুরা ক্রিকেট ক্লাব সৈয়দপুর এর উদ্যোগে সৈয়দপুর যুব পরিষদ ইউকে এর সভাপতি সৈয়দ আফফান আহমদ এর সম্মানে শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর ইশানকোনা তহুরা মার্কেট প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা ক্রিকেট ক্লাবের সভাপতি সৈয়দ হিলাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হাবিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হক এর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সৈয়দপুর যুব পরিষদ ইউকের সভাপতি সৈয়দ আফফান আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সৈয়দ হাফিজ উদ্দন, মাগুরা ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তানিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা ক্রিকেট ক্লাবের কার্যকরি কমিটির সহ-সভাপতি মোঃ তামিম আহমদ, হাবিব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ পিজু আহমদ, মোঃ নাঈম আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ ময়েজ আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ আসাদ আহমদ, প্রচার সম্পাদক মোঃ জাবের আহমদ, সহ-প্রচার সম্পাদক মল্লিক আবিদ আহমদ, দপ্তর সম্পাদক সৈয়দ রিবান আহমদ, মিডিয়া সম্পাদক সৈয়দ আনছার মিয়া, সদস্য সৈয়দ জাবেদ আহমদ, মোঃ কামরুল শিকদার, সৈয়দ আহিদ সরদার, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজেল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মঈনুল শিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আবিদ আহমদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ ছাবির আহমদ, সদস্য- সৈয়দ ইমরুল হোসেন নবিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই সৈয়দপুর যুব পরিষদ ইউকের পক্ষ সভাপতি সৈয়দ আফফান আহমদ নগদ ৫০ হাজার টাকা রোড লাইটিং এর জন্য মাগুরা ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে প্রদান করেন। পরে সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষে থেকে সকল সদস্যবৃন্দ সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com