1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

জগন্নাথপুরের সীমান্তে নবীগঞ্জের দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০বছর পূর্তি উদযাপন শনিবার

  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৩২১ Time View

মো: আব্দুল হাই :-জগন্নাথপুর উপজেলার সীমান্তে কুশিয়ারা নদীর তীরবর্তী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০বছর পূর্তি ও প্রাত্তন শিক্ষার্থী পূণর্মিলনী উৎসব শনিবার। ১৯৪৬ইং সালে প্রতিষ্টিত মাধ্যমিক শিক্ষার আলোক ভর্তিকার মাইলফলক ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থী ও উভয় এলাকাবাসীর বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী উদযাপন করা হবে। বছরপূর্তি উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট আনসার খান, সদস্য সচিব আজিজুল হক শিবলী জানান, বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যপী বর্ণাঢ্য অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। এছাড়াও অনুষ্টান সূচীতে সকাল ১০টায় প্রধান অতিথির শুভাগমন, লালগালিছা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান, সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টানমালার উদ্বোধন, জাতীয় সঙ্গীত এবং ৭০বছর পূর্তি অনুষ্টানের ফলক উম্মোচন ও পতাকা উত্তোলন। সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাত্তন মেধাবী শিক্ষার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ নেতা মসহুদ আহমদ জানান, দীঘলবাক উচ্চ বিদ্যালয়টি অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারের একটি অনন্য প্রতিষ্টান। যার সুনাম দেশে বিদেশে রয়েছে। বিদ্যালয়টির ৭০বছর পূর্তি ও প্রাত্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসবকে ঘীরে বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থী বাংলাদেশে ও বহির্বিশ্বে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্তিতিতে এবং দেশে ও প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের আগমনে অনুষ্টানকে প্রানবন্ত করতে ইতো মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com