1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

বাতাসের দোলনা [] আব্দুল মতিন

  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৩৪ Time View

একটি বাতাসের দোলনায় বসে—
আমরা দু’জন দোল খাই নিঃশব্দে
পাখির ডাক শুনি,দেখি ফুলের হাসি
চোখে চোখ রেখে চলে যায় ব্যস্ত সময়
সীমান্তে উদ্বাস্তু শিবিরে শিশুদের কান্না
বিধ্বস্ত সভ্যতায় মঙ্গল গ্রহের সাজ—
গড়েছিল মানুষ,পাথরের কান্না দিয়ে—
বারুদের গন্ধযুক্ত গলিত লাশের স্তুপ
রক্ত শোকানো বুলেট বিদ্ধ চোখ অথবা
কোলে মৃত নিষ্পাপ শিশু নিয়ে নিশ্চল মা
প্রতিরোধী অস্ত্র হাতে বিবর্ণ প্রাণহীন যোদ্ধা
শান্তির গ্রহে আধুনিক মানুষের কী পতন !
শামিয়ানার ভেতর পাহারা দেয় জাগ্রত ঘুম
ক্ষেপণাস্ত্র নিয়ে আসে মৃত্যুর কালো সন্ধ্যা
তোমাকে আমি আর দেখতে পাইনা —
তুমি হারাও,বুকে রেখে মায়াবী ছায়া—।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com