1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের মীরপুরে আন্ত: ইউনিয়ন ফুটবললীগের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ৫১৬ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে প্রথম আন্ত: ইউনিয়ন ফুটবল লীগের ফাইনালখেলা ও পুরস্কার বিতরণ রোববার মীরপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মীরপুর ফুটবল ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলায় মীরপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে শ্রীরামসি ফুটবল একাদশ চ্যাম্পয়ান হয়। পরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আব্দুল কাহারের সভাপতিত্বে ও ফয়ছল হোসেন ও সালাউদ্দিন সাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন মাষ্টার,ক্রীড়াব্যক্তিত্ব আবু হোরায়রা ছাদ মাষ্টার, আব্দুন নূর,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া সংগঠক রুহেল আমীন, আব্দুল ওয়াদুদ, আব্দুল খালিক, এম এ সুহেল, জসিম উদ্দিন, মিজানুর রহমান, রফিক উদ্দিন, ছালিক মিয়া,আব্দুল হান্নান,সাঈদ মিয়া,ইমান আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, ফুটবল হচ্ছে গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয়খেলা। মীরপুর ইউনিয়নে এখেলা যুগে যুগে চলে আসছে। গ্রামবাংলার এ খেলাকে ধরে রাখতে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ রাখতে হবে। তিনি মীরপুর মাঠসহ বিভিন্ন মাঠের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিজয়ী ও রানার্সঅাপদলের নিকট ট্রপিতুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com