1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

মহানগর জাসদ নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৩৩৭ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর জাসদ নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন সিলেট মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদ সাধারণ সম্পাদক নাজাত কবীর। সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেট কর্তৃক সম্প্রতি সিলেট মহানগর জাসদের সহ সম্পাদক মো: আলী আবকর, মহানগর জাসদের সদস্য মোজাম্মেল হোসেন নান্টু ও ৭নং ওয়ার্ড জাসদের সহ সম্পাদক আব্দুর রহিম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন একটি ষড়যন্ত্রকারী মহল নেতৃবৃন্দের ব্যবসায় ইর্ষান্বিত হয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসে অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়। দীর্ঘদিন পর ষড়যন্তকারী মহল আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার সুযোগ গ্রহণ করে। বর্তমান সরকারে উন্নয়ন কর্মকান্ডে জাসদ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একযুক্ত বিবৃতিতে ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে জোরদাবী জানিয়েছেন সিলেট মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদ ও সাধারণ সম্পাদক নাজাত কবীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com