1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

বিশ্বনাথে সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত

  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ২৮৬ Time View

বিশ্বনাথ সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের নাম জহুর আলী (৩৮)। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত মনোহর আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ৮টায় বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের পক্ষের লোকজনের মধ্যে এঘটনা ঘটে।গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন-হারিছ আলী, গিয়াস উদ্দিন, কামাল আহমদ, আমির আলী, মজর আলী, কবির আহমদ, স্বপন আহমদ, লিয়াকত আলী, মজর আলী, সাহেল আহমদ, কুতুব উদ্দিন, রাজু মিয়া, ফয়জুল মিয়া। বাকি আহতদের নাম জানাযায়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে বলে জানাগেছে।
এলাকাবাসী জানান, সরকারী খাস জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে রবিবার দুপুরে বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে আজ সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘন্টাব্যাপি সংঘর্ষে ঘটনাস্থলেই আয়াস আলী পক্ষের জহুর আলী নিহত হন ও উভয় পক্ষের অনন্ত ২০ জন আহত হন। পরে আশপাশের এলাকাবাসী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এব্যাপারে থানার ওসি আবদুল হাই সংঘর্ষে একজন নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com