1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

জেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগসহ সারাদেশে আ. লীগের সমর্থন পেলেন যারা

  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীকে দলীয় সমর্থন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন।

সভা শেষে রাতে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের তালিকা-

সিলেট বিভাগ: সুনামগঞ্জে খায়রুল কবির রুমেন, সিলেটে নাসির উদ্দিন খান, মৌলভীবাজারে মিছবাহুর রহমান ও হবিগঞ্জ ডা. মুশফিক হুসেন চৌধুরী আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার, কুমিল্লায় মফিজুর রহমান বাবলু, চাঁদপুরে ইউসুফ গাজী, ফেনীতে খায়রুল বশর মজুমদার, নোয়াখালীতে আবদুল ওয়াদুদ পিন্টু, লক্ষ্মীপুরে মো. শাহজাহান, চট্টগ্রামে এটিএম পেয়ারুল ইসলাম ও কপবাজারে মোস্তাক আহমদ চৌধুরী আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

রংপুর বিভাগ: পঞ্চগড় জেলা পরিষদে আবু তোয়বুর রহমান, ঠাকুরগাঁওয়ে মু সাদেক কুরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারীতে মমতাজুল হক, লালমনিরহাটে মতিয়ার রহমান, রংপুরে ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে জাফর আলী এবং গাইবান্ধা জেলা পরিষদে আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

রাজশাহী বিভাগ: জয়পুরহাটে খাজা সামছুল আলম, বগুড়া মকবুল হোসেন, নওগাঁয় একেএম ফজলে রাব্বি, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নাটোরে সাজেদুর রহমান খাঁন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস ও পাবনায় আ.স.ম. আব্দুর রহিম পাকনকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

খুলনা বিভাগ: মেহেরপুরে মহাঃ আব্দুস সালাম, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান (মনজু), যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পংকজ কুমার কুন্ডু, নড়াইলে সুবাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুনুর রশীদ, ঝিনাইদহে কনক কান্তি দাস এবং সাতক্ষীরায় নজরুল ইসলাম ক্ষমতাসীন দল থেকে সমর্থন পেয়েছেন

বরিশাল বিভাগ: বরগুনায় জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলায় আব্দুল মুমিন টুলু, বরিশালে এ কে এম জাহাঙ্গীর, ঝালকাঠীতে খান সাইফুল্লাহ পনির ও পিরোজপুরে সালমা রহমান আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

ঢাকা বিভাগ: টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক কিশোরগঞ্জে জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দীন. মুন্সিগঞ্জে মো. মহিউদ্দিন, ঢাকায় মাহবুবুর রহমান, গাজীপুরে মোতাহার হোসেন, নরসিংদীতে আবদুল মতিন ভুঞা, নারায়ণগঞ্জে চন্দন শীল, রাজবাড়ীতে এ, কে, এম, শফিকুল মোরশেদ, ফরিদপুরে মোহাম্মদ ফারুক হোসেন, গোপালগঞ্জে মুন্সী মো. আতিয়ার রহমান, মাদারীপুরে মুনির চৌধুরী ও শরীয়তপুরে ছাবেদুর রহমান আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

ময়মনসিংহ বিভাগ: জামালপুরে মোহাম্মদ বাকী বিল্লাহ্‌, শেরপুরে চন্দন কুমার পাল, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান ও নেত্রকোণায় অ্যাডভোকেট অসিত কুমার সরকারকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
সুত্র সমকাল

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com