1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

জগন্নাথপুর শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৪২৯ Time View

স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষকদের উদ্যাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা,শিক্ষক, ব্যাক্তি ও প্রতিষ্ঠান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নুরুল হক ও রাজন সূত্রধর এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম, সহকারী শিক্ষা কর্মকর্তা
রাপ্রু চাই মারমা,পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ। সভায় জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী রেজাউল করিম,জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস,শ্রেষ্ঠ সহকারি শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলার শ্রেষ্ঠ মহিলা প্রধান শিক্ষক মোছাম্মত সেলিনা বেগম, উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক মোহাম্মদ সালিক মিয়া, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক রুহুল আমিন, শ্রেষ্ঠ সহকারি মহিলা শিক্ষক মান্না বেগম, উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
এস,এম,সি,ওবায়দুর রহমান কে সন্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com