1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর হবিগঞ্জে নদীতে ভেসে ‍উঠলো ‘গৃহবধূর’ মরদেহ

সিলেট ন্যাশলাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে জগন্নাথপুরে ফ্রি হার্ট ক্যাম্প

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৫৪৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান এমপি বলেছেন, জনগনের স্বাস্থসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি জামায়েতের নেতৃত্বে পেট্রোল বোমা, মানুষ হত্যাসহ দেশে ধ্বংসাত্বক কর্মকান্ড চালিয়ে ক্ষমতার মসনদে বসতে চাই।
এ সব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি সকলকে আহবান জানান। তিনি শনিবার সিলেট ন্যাশলাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ফ্রী মেডিকেল ক্যাম্প’র এর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও ডাঃ শারমিনারা আক্তারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রবীর রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সম্পাদক ডাঃ আমিনুর রহমান লস্কর, ফাউন্ডেশনের পরিচালক কর্নেল (অবঃ) ডাঃ শাহ আবিদুর রহমান, ফাউন্ডেশনের পরিচালক আব্দুল আহাদ, এস,আই আজাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক এস,আই আজাদ আলী জানান, দিনব্যাপী ফ্রি মেকিডেল ক্যাম্পে ৮০জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com