1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

জগন্নাথপুরের আইন শৃংখলা উন্নতির লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার -৫

  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ৩১১ Time View

স্টাফ রির্পোটার ::- জগন্নাথপুরের আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সোমবার গভীর রাতে পুলিশ খুন ও ডাকাতিসহ বিভিন্ন মামলার ৫ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে থানার এস,আই মঈন উদ্দিন ও এএসআই শাহজামালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মৃত মনু মিয়া পুত্র ডাকাতি মামলার আসামী সানুর মিয়া (২৬) ও লামা লহরী গ্রামের ইকবাল হোসেনের পুত্র মাহাবুর রহমান মাহবুব (২৭) কে গ্রেফতার করে। ওই রাতে এস,আই মিজানুর রহমান ও আবদুল কাদিরের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিন সুনামগঞ্জের দরগাপাশা এলাকায় অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের মৃত তমাই উল্লার মেয়ে হত্যা মামলার আসামী বাবলী বেগম (৩৬) কে গ্রেফতার করেছে। এছাড়াও পুলিশ গোতগাও গ্রামে অভিযান চালিয়ে মৃত রুয়াত উল্লার পুত্র ছাদ্দেক আলী (৩০) ও একই গ্রামের মৃত একরাম উল্লার পুত্র জামির আলী (৪৮) কে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মোঃ মুরছালিন জানান, জগন্নাথপুরের সার্বিক আইন শৃংখলা উন্নতির লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com