1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

২৪ মামলার আসামী জামায়েত নেতা কে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ৩২৬ Time View

স্টাফ রিরপোর্টার:: জগন্নাথপুর থানা পুলিশ ২৪ মামলার ওয়ারেন্টভূক্ত এক জামায়েত নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামায়েত নেতার নাম ইয়াসিন খান (৩৫)। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের খানপুর গ্রামের জাফর আলীর পুত্র।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট মহানগর জামায়েতে ইসলামীর রোকন ইয়াসিন খানকে গ্রেফতার করেছি। তিনি সিলেট এমসি কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ২৪টি মামলার ওয়ারেন্ট মুলতবী আছে। যাহার মধ্যে ১৬টি পুলিশ এসল্ট এবং ৮টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। গ্রেফতার অভিযানে থানার এস.আই মিজানুর রহমান ও এস.আই কবির উদ্দিন ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com