1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

মজিদপুরে সায়েক কমিউনিটি সেন্টারের উদ্বোধন

  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৪০ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী ছমির আলীর উদ্যোগে একটি অত্যাধুনিক সুরম্য কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক অাহমদ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেন্টারটির উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, বিশিষ্ট রাজনীতিবীদ লেঃ কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ, আবু হোরায়রা ছাদ মাষ্টার,কমিউনিটি সেন্টারের মালিক প্রবাসী ছমির আলী, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মুরসালিন, সাবেক পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,তাজিবুর রহমান, দেলোয়ার হোসাঈন, সুহেল আহমেদ, মামুন আহমেদ, জেলা বিএনপি নেতা আনসার উদ্দিন, প্রবাসী সিরাজ মিয়া, এলাকার প্রবীণ মুরব্বী, ডাঃ সফিক, এলাইছ মিয়া, আব্দুল মন্নান, খতিব উল্যাহ,সিরাজ মিয়া, মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন সহ প্রশাসনের কর্মকর্তা,রাজনীতিবীদ, শিক্ষক,সাংবাদিক ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মজিদপুর সায়েক কমিউনিটি সেন্টারের মালিক ছমির আলী জানান, অত্র এলাকায় কোন কমিউনিটি সেন্টার না থাকায় এলাকাবাসীর সুবিধার্থে সেন্টারটি চালু করা হয়েছে। অত্যাধুনিক সুযোগ সুবিধা ও নিরিবিলি মনোরম পরিবেশে স্বল্প খরচে যেকান অনুষ্ঠান করা যাবে। তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com