1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

ইফতার টেবিলে গান বাজালেন নায়িকা শিল্পা, সমালোচনার ঝড়

  • Update Time : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৯১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ইফতার টেবিলে গান বাজিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ভক্তরা বেজায় চটেছেন তার ওপর। বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্যে জর্জরিত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ইনস্টাগ্রাম পোস্ট।

এক বন্ধুর ইফতার পার্টিতে ধারণকৃত একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে আফলাতুন নামের একটি মিষ্টি খাবারের সঙ্গে পরিচয় করে দেন ৪২ বছর বয়সী এই তারকা।

শিল্পা ও তার বন্ধুরা খাবারটির স্বাদ নেয়ার পর অক্ষয় কুমার অভিনীত ‘আফলাতুন’ (১৯৯৭) ছবির গান বাজান। তারা বসে খাওয়ার ফাঁকে ওই গানে কণ্ঠও মেলান।

ভিডিওটি অনেকের অনুভূতিতে আঘাত করেছে। ইনস্টাগ্রাম পোস্টে এক ভক্ত লিখেছেন ‘কী হচ্ছে এসব! এটা কোন ধরনের ইফতার যে গান বাজাচ্ছেন’

আরেকজন লিখেছেন, ‘এটা কি ইফতার পার্টি নাকি তাসের পার্টি? ইফতার টেবিলে বসে কেন নাচানাচি হচ্ছে? দয়া করে কিছুটা শ্রদ্ধা প্রদর্শন করুন।’

আরেকজনের মন্তব্য, ‘শিল্পা শেঠি, দুঃখ নিয়ে বলতে হচ্ছে- এই ভিডিও পোস্ট করে মুসলমানদের ক্ষুব্ধ করেছেন।’

একপক্ষ নিন্দা জানালেও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ভিডিওটি না দেখার আহ্বান জানিয়েছে আরেকপক্ষ। সমর্থকদের ধন্যবাদ দিতে ভোলেননি শিল্পা।

তার মন্তব্য, ‘সবকিছুকে নেতিবাচক দেখার পরিবর্তে কেন এই ভিডিওকে বন্ধুসুলভ মনোভাব নিয়ে দেখছি না। বিশ্বজুড়ে মুসলমানদের রমজান পালনের সঙ্গে একাত্মতাই তো প্রকাশ হলো এতে।’

এর আগে নিজের ছেলে বিয়ানের জন্মদিনে একটি বৃদ্ধাশ্রমে নৈশভোজ অনুষ্ঠান করে সমালোচিত হন শিল্পা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com