1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

একই মঞ্চে মেয়র সাদিক খানের সঙ্গে প্রধানমন্ত্রীর ক্যাম্পেইন

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০১৬
  • ৪১৩ Time View

আমিনুল হক ওয়েছ: মাত্র এক মাস আগে পার্লমেন্টে দাঁড়িয়ে লেবার দলীয় মেয়র প্রার্থী সাদিক খানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। অভিযোগ করেছিলেন, সন্ত্রাসের প্রতি লেবার দলীয় মুসলিম মেয়র প্রার্থী সাদিক খানের বিশেষ সম্পর্ক এবং সহমর্মিতা রয়েছে। আর প্রায় এক মাস পরে নবনির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে ইইউ রেফারেন্ডামের ক্যাম্পেইন করলেন টোরি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।

ইউরোপিয় ইউনিয়নে থাকতে একই মঞ্চে দাঁড়িয়ে ক্যাম্পেইন করলেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন এবং লন্ডন মেয়র সাদিক খান। এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানের প্রশংসা করে বলেন, সাদিক খান গর্ব করার মতো একজন মুসলিম এবং বৃটিশ। সোমবার ইইউতে থাকার পক্ষে বাসে পরিচালিত একটি ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও লন্ডন মেয়র। এ সময় টোরি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গে হ্যান্ডশেক করে সাদিক খানের ব্যাপক প্রশংসা করেন। লেবার দলীয় নবনির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গে ক্যাম্পেইন করতে পেরে নিজেকে গর্বিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

লন্ডন মেয়র সাদিক খানকে নিয়ে ইইউতে থাকার ক্যাম্পেইন করায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুনের সমালোচনা করেছেন ইউকিপ এমপি ডগলাস কার্সওয়েল। কারণ লন্ডন মেয়র নির্বাচনের ক্যাম্পেইনের সময় পার্লামেন্টে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেছিলেন, সন্ত্রাসের প্রতি সাদিক খানের সহমর্মিতা রয়েছে।

উল্লেখ্য প্রায় এক মাস আগে লন্ডন মেয়র নির্বাচনের ক্যাম্পেইনে লেবার পার্টি থেকে নবনির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানকে সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্টতার বা সন্ত্রাসের প্রতি দুর্বলতা আছে বলে সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।

পার্লামেন্টে প্রশ্ন-উত্তর পর্বে প্রধানমন্ত্রী লেবার প্রার্থী সাদিক খানের এমন সমালোচনা করেন। আর টোরি পার্টির শীর্ষ নেতারা পার্লামেন্টের বাইরে বিভিন্ন ক্যাম্পেইনে, টেলিভিশনের টকশোতে টোটিং ইসলামিক সেন্টারের সাবেক ঈমামকে জড়িয়ে সাদিক খানের সঙ্গে সন্ত্রাসের সংশ্লিষ্টতা আছে বলে ক্যাম্পেইন করেছিলেন। এসব নোংরা রাজনীতি এবং ক্যাম্পেইনের জন্যে প্রধানমন্ত্রীসহ টোরি পার্টির বিরুদ্ধে ব্যাপক সমালোচনাও হয়। অবশ্য নির্বাচনের পর টেন ডাউনিং স্ট্রীট থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্যে ক্ষমা চাওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com