1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হাওয়ায় ছাত্রীর আত্মহত্যা, বাচাঁতে গিয়ে খালার মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৪২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী। তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার খালারও।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার টংগের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার হাড়িয়াবাড়ী গ্রামের আব্দুস সালামের মেয়ে এসএসসি পরীক্ষার্থী শারমীন আক্তার ও তার খালা টংগের আলগা গ্রামের আব্দুল লতিফের মেয়ে শুকতারা।

ইসলামপুরের শহীদ জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ জানান, তার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী শারমীন আক্তার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। বৃহস্পতিবার ফল প্রকাশের পর বিকেলে শারমীন দেওয়াগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান তার অন্তঃসত্ত্বা খালা শুকতারাও।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরুল ইসলাম মজুমদার জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com