1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ

কৃষক সালাম হত্যার রায়ে একজনকে যাবজ্জীবন করাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৯২ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষক আব্দুস সালাম হত্যা মামলায় একজনকে যাজ্জীবন করাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেল ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আব্দুস ছোবহান (৪৬) জেলার ছাতক উপজেলার রহমত গ্রামের মৃত রায়ফান আলীর ছেলে। আদালত সূত্র জানায়,১৯৯৯ সালের ৭ ফেব্রƒযারী সকাল ১০টায় একই গ্রামের রাশিদ আলীর ছেলে কৃষক আব্দুস সালামকে কাঠ ক্রয় করার কথা বলে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায় আব্দুস সোবহান। পরে বিকাল ৪ টায় খুনী সোবহান বাড়িতে গিয়ে সালামের ভাই মোঃ আব্দুর রুউফকে জানায় তাদের উপর ডাকাতদল হামলা করেছে। খবর পেয়ে সালামের ভাই ঘটনাস্থলে গিয়ে দেখেন সালামের মৃতদেহ পড়ে আছে। এ ঘটনায় আব্দুর রউফ বাদী হয়ে খুনী সোবহানসহ ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা রুজু করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র সোবহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। শুনানী শেষে আদালত অভিযোগ প্রমানিত হওয়ায় আব্দুস সোবহানকে যাবজ্জীবন করাদন্ড,৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকী ৫ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। রাস্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক পিপি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ও আসামীপক্ষে এডভোকেট আফতাব উদ্দিন মামলাটি পরিচালনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com