1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

গরু ছিনতাই করতে না পেরে কৃষকের গলায় ছুরি!

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কৃষকের কেনা গরু ছিনতাই করতে না পেরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে লিটন মিয়া নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

আহত কৃষক শেরপুরের নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের নারায়খোলা গ্রামের আসমতের ছেলে মো. লিটন মিয়া (৩৫)। আহত কৃষক লিটন মিয়া রবিবার রাতে পাঠাকাটা গরুর বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে গরু ছিনতাই করতে গেলে কৃষক লিটন মিয়া বাধা দিলে ছিনতাইকারীদের ধারাল ছুরি দিয়ে গলায় আঘাত করার সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়।

আশেপাশের লোকজন উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com