1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৩৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে এ বৃষ্টিপাত।

এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আতিকুর রহমান সমকালকে বলেন,‘সঞ্চারণশীল মেঘমালার কারণে চট্টগ্রামে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নং স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘন্টা চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রামে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত পাঁচ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে বুধবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ ও ইংল্যান্ড মুখোমুখি হওয়ার কথা রয়েছে। সুত্র সমকাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com