1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা  এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান জগন্নাথপুরে ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে কনে উধাও, বরযাত্রী নিয়ে দিশেহারা বর অন্যকে দায়ী না করে ভুল স্বীকার করা জরুরি এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

চেকপোস্টে তল্লাশিকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফেনীতে তল্লাশি চলাকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলমগীর নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালকও আহত হয়েছেন।

শনিবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফেনীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনী এসআরবি-৭-এর অধিনায়ক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ গ্রামে। তার বাবা মৃত নুরুদ্দীন আহমেদ। আহত ট্রাকচালক মো. সজিব বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফতেহপুর এলাকায় র‌্যাব-৭-এর একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে সেটি থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সিগন্যাল অমান্য করে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটির চালক স্টিয়ারিং ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সড়কের বাম পাশে ডিউটিরত র‌্যাব সদস্য ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকটি পাশের খাদে পড়ে গেলে চালক মো. সজিবও আহত হন।

টহলরত র‌্যাব সদস্য ও সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নোমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসআরবি-৭-এর অধিনায়ক মিজানুর রহমান বলেন, নিহত অফিসারের পরিবারকে খবর দেয়া হয়েছে। চট্টগ্রাম হেড অফিসে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com