1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

ছাতকে সংঘর্ষে আহত অর্ধশত, আটক-১৫

  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ২৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ছাতকে পুর্ব বিরোধের   জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন। আহতদের স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এসময় স্বাস্হ্য কেন্দ্রে থেকে ১৫জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দেবেরগাও এলাকার কুড়ি বিলের জায়গা দখল নিয়ে গ্রামের আরশ আলী, ফরিদ মিয়া ও সুন্দর আলী এবং জাফরুল ইসলাম ও ছয়ফুল ইসলামের মধ্যে বিরোধ চলছিলো।

এর জের ধরে মঙ্গলবার দুপুরে জাউয়া বাজারে তালহা টেইলার্সে জাফরুল ইসলাম ও জাহেদ আহমেদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গ্রামে গিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের প্রায় ৫০আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত জাফরুল ইসলাম, ময়নুল হক, মাসুম আহমদ, বাবলা মিয়া ও জাকি আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসময় কৈতক হাসপাতালে চিকিৎসা শেষে শামসুল হক (৩০), ইব্রাহীম আলী (১৯), আব্দুল হান্নান (৮০), আব্দুল হেকিম (৩৫), শাহ আলম (২২), শাহ জাহান (২৮), নিজাম (২৬), জহির উদ্দিন (৩০), সুমন (১৮), জাহেদ (২২), সুন্দর আলী (৪৫), সুজন মিয়া (৩০), মারজান আহমদ (২৫), বদরুল আলম (২৮), সায়েদ আহমদ(২৫) কে আটক করেছে পুলিশ।

জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সংঘর্ষ নিবারণে ১৫রাউন্ড টিআরশেল নিক্ষেপ করা হয়েছে। আটককৃতদের ছাতক থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com