1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৪৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর ‍উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী,সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন আহমদ, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন,কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া,পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান,পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদুর রাজা,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তৎপরতাবৃদ্ধির আহ্বান জানানো হয়। এছাড়াও পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানজট নিরসনে পদক্ষেপ গ্রহন ও মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহন করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়। সভায় একাধিক মামলার এজাহারভূক্ত আসামিরা জামিন বহিভূতভাবে যাতে প্রকাশ্যে চলাফেরা না করতে পারে সেদিকে পুলিশ প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় রানীগঞ্জ রোডের ঝুঁকিপূর্ণ ষ্টীলব্রিজ ও সুনামগঞ্জ রোডের দাড়াখাই নামকস্থানে সন্ধ্যারাতে পুলিশী টহল চালু রাখার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com