1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ধর্ষণের অভিযোগে প্রবাসী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৫১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণ মামলার অভিযোগে এক যুক্তরাজ্য প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শফিকুর রহমান কামালীকে (৩৫)নামের ওই প্রবাসী উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের মৃত মনর মিয়া ওরফে রিফাত মিয়ার ছেলে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি যুক্তরাজ্য প্রবাসী শফিকুর রহমান কামালীকে গ্রেফতার করেন। জগন্নাথপুর পৌর এলাকার কাচি বিলেরপাড় গ্রামের দরিদ্র পরিবারের এক কিশোরীকে নৌকাযোগে অপহরণ করে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার কুশিয়ারা নদীতে নিয়ে ধর্ষণ করে যুক্তরাজ্য প্রবাসি শফিকুর রহমান কামালী। এ সময় স্থানীয় জনতা ধর্ষিতাকে উদ্ধার করে থানা পুলিশে দেয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com