1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬৮ Time View

স্টাফ রির্পোটার:: জগন্নাথপুরে চোলাইকৃত মদসহ ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। শনিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ওই ইউনিয়নের হিলালপুর গ্রামের কর্নদা দাস এর স্ত্রী প্রীতি রানী দাস (৪০), মৃত রায় চান দাসের স্ত্রী পুতুল রানী দাস (৬০), সুজিত দাসের স্ত্রী সবিতা রানী দাস (৪০) ও মৃত নিপেন্দ্র দাসের ছেলে ধীরেন্দ্র দাস (৬০)।

স্থানীয় এলাকাবাসী জানান, আটকতৃরা দীর্ঘ ধরে দেশীয় মদের ব্যবসা করে আসছিল। এলাকাবাসী শনিবার সকাল ১০ টায় দিকে নিজ বাড়িতে তাদেরকে মদসহ আটক করে রাখে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৮ লিটার মদ ও মদ তৈরীতে ব্যবহৃত ড্রাম গুড় উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শন আশরাফ উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় দেশীয় মদ তৈরী করে ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com