1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষকদের ঈদপূর্নমিলনী সভায় মুক্তাদীর আহমদ মুক্তা -শিক্ষকরা হচ্ছেন সমাজের আলোকিত মানুষ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫৯ Time View

আজিজুর রহমান:: জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, শিক্ষকরা হচ্ছে সমাজের আলোকিত মানুষ। সমাজের উন্নয়নে তারা নিরলসভাবে কাজ করছেন। জাতি গঠনে তাদের অবদান অবিস্মরনীয়। তিনি বলেন, শিক্ষকদের সন্মান ও অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে। সাম্প্রতিক বেতন কাঠামো নিয়ে কিছু অসঙ্গতি রয়েছে যেগুলো অচিরেই সুষ্ঠ সুরাহা হবে বলে তিনি জানান। তিনি শিক্ষার্থীদেরকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় উৎসাহ প্রদানের আহ্বান জানান। সোমবার দুপুরে জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিকের সভাপতিত্বে ও শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলার শিক্ষক নেতা রমেন্দ্র কুমার গোপ,সুদীপ ভট্রাচার্য্য,ধীরেন্দ্র তালুকদার, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, আতহার উদ্দিন, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমা খাতুন,শিক্ষক আনোয়ার হোসেন, মশাহিদ মিয়া,শাহাজাহান মিয়া, নুরুল হক, জাহেদ হোসেন, সিতেশ কুমার,মহি উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com