1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

জগন্নাথপুরে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ Time View

স্টাফ রিপোর্টার- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন,আইনের সুশাসন ছাড়া মানবাধিকার সুরক্ষা হয় না। মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হলে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। তিনি সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান। গতকাল শনিবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নবগঠিত জগন্নাথপুর উপজেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 উপজেলা সদরের  মাহিমা পার্টি সেন্টারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন  জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মির্জা আবুল কাশেম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার নিকসনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া,কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া,সিলে জেলা বিএমবিএফ এর সাধারণ সম্পাদক সবুজ বিশ্বাস, সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া,জগন্নাথপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com