1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

জগন্নাথপুরে সরকারি নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটি গঠনের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৯৭ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটি গঠন করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী গত ১৬ ফেব্রুয়ারী
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এবিষয়ে  লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ১১৪ নং দক্ষিণ প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। যার প্রেক্ষিতে কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ কে দায়িত্ব দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। একই বছরের ৬ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির নতুন নীতিমালা করা হয়। নীতিমালা অনুযায়ী কমিটির সভাপতি নূন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কমিটির বিদ্যুৎসাহী পুরুষ ও মহিলা অভিভাবক ও নূন্যতম এসএসসি পাশ হতে হবে। নীতিমালা লঙ্ঘন করে গত ২৭ ডিসেম্বর খলিল মিয়া ও তাছলিমা বেগম কে বিদ্যুৎসাহী পুরুষ ও মহিলা মনোনীত করে উপজেলা শিক্ষা কমিটির সভায় কমিটি অনুমোদন দেওয়া হয়। লিখিত অভিযোগকারীদের একজন একই এলাকায় বাসিন্দা শাহ জামাল জানান,কমিটির বিদ্যুৎসাহী পুরুষ ও মহিলা অভিভাবক ও এসএসসি পাস নয়।নীতিমালা লঙ্ঘন করে গোপনে এ কমিটি গঠন করা হয়। আমরা উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি লিখিতভাবে অবহিত করি।
দক্ষিন প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা সুলতানা জানান,২০১৯ সালের জুন মাসে বিদ্যুৎসাহী পুরুষ ও মহিলা স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী  অনুমোদন করে দেন। নভেম্বর মাসে নতুন পরিপত্র জারি। তখন নতুন নীতিমালা অনুযায়ী সব কাজ করা হয়। তিনি বলেন, সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন আমি এড়িয়ে যেতে পারি না তাই শিক্ষা কর্মকর্তার পরামর্শে উপজেলা শিক্ষা কমিটিতে উপস্থাপন করা হলে কমিটি অনুমোদন করে দেয়।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ১৬ ফেব্রুয়ারি এ উপজেলা থেকে বদলি হয়ে কর্মস্থল ত্যাগ করায় তাঁর বক্তব্য পাওয়া যায় নি।
সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ বলেন, আমরা নীতিমালা অনুযায়ী কমিটি গঠনের জন্য প্রধান শিক্ষক কে বলেছি। কোন ধরনের অনিয়ম হয়েছে কীনা জানা নেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে দেখা হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আতাউর রহমান বলেন, নীতিমালা লঙ্ঘনের বিষয়টি আমাদের নজরে না এনে গোপন করে কমিটি অনুমোদন নেওয়া হয়েছে। আমরা খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com