1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ৭ গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ২৮৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার এস.আই মোঃ আনোয়ার হোসেন, এস.আই সাইফুল আলম, এস.আই অভিজিৎ সিংহ, এস.আই আব্দুস সালাম এএস.আই আলাউদ্দিন, এএস.আই কায়েমুল ইসলাম ও এএস.আই আবুল হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৯নং পাইলগাঁও ইউনিয়নের অলইতলি গ্রামের জিআর ১৫১/২০১৫ মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আধাধন উল্যাহর ছেলে তাহিদ হোসেন, জিআর ১৫১/২০১১ এর গ্রেফতার পরোয়ানা ভূক্ত পলাতক আসামী একই ইউনিয়নের সাতা গ্রামের মৃত ছুরত উল্যাহর ছেলে লাল মিয়া, গোঁতগাঁও গ্রামের গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি মৃত খয়রুল্লাহর ছেলে বাবুল মিয়া ও তার ভাই শাহিন মিয়া গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী হিসেবে গ্রেফতার করে। অপরদিকে জালালপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের তিন ছেলে দিনুর মিয়া, আকিকুল ও ছোটন মিয়া কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,গ্রেফতারি পরোয়ানা ভূক্ত সাত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com