1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

তালা ভেঙে ঘরে ঢুকে রান্না করে খেয়ে এরপর চুরি!

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় এক প্রধান শিক্ষকের বাসার দরজার তালা ভেঙে ঘরে ঢুকে দীর্ঘ সময় ধরে রান্না করে খেয়ে অতঃপর চুরি ঘটনা ঘটেছে। চোরের দলের এমন অভিনব চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, মাগুরা সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ আইচ তার দোয়ারপাড়ের ভাড়া বাসায় তালা দিয়ে রবিবার পরিবারের অন্য সদস্যদের কাছে ঢাকা যান।
এরপর রাতের কোনো এক সময় চোরের দল বাসার তালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। সে সময় চোরের দল সেখানে গ্যাসের চুলায় ভাত রান্না ও ডিম ভাজি করে খাওয়া-দাওয়া করে, যার নমুনা সেখানে পড়ে রয়েছে।

খাওয়া শেষ করে অতঃপর ঘরের আলমারি ভেঙে সব কিছু নামিয়ে তছনছ করে তারা। সে সময় একটি ব্যাগে রাখা ভাড়াটে শিক্ষক পংকজ আইচের নগদ ১৭ হাজার ৫০০ টাকা, কিছু দামি কাপড়সহ আলমারিতে রক্ষিত কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং বাড়ির মালিকের একটি পানির মটর, গ্যাস সিলিন্ডার ও চুলা চুরি করে নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com