1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, অগ্রাধিকার পাবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি

দক্ষিণ সুনামগঞ্জে কিশোরকে গলা কেটে হত্যা

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই পয়েন্টে মো. ইমন আহমদ (১২) নামের এক কিশোর খুন হয়েছে। নিহত ইমন আহমদ শিমুলবাক ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে। তার মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় সে ছোটবেলা থেকে তার নানা মুক্তাখাই গ্রামের আরজ আলীর বাড়িতে বসবাস করত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুক্তাখাই পয়েন্টে মুক্তাখাই গ্রামের আজাদ মিয়ার ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রী সায়মন মিয়ার (২৫) সহকারী হিসেবে কাজ করত ইমন আহমদ। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) রাতে দোকান মালিক আজাদ মিয়ার বাড়িতে খাবার খেয়ে কাঠমিস্ত্রী সায়মন মিয়া ও ইমন আহমদ দোকানে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময়ে কাঠমিস্ত্রী সায়মন মিয়া ইমন আহমদকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক সায়মন মিয়া ছাতক উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা।

আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ ইমন আহমদের লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com