1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

দুই বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

  • Update Time : শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ৩৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কেলিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরের আলফাডাঙ্গাগামী সূর্য্যমুখী পরিবহণের যাত্রীবাহী বাসের (পাবনা-ব-১১-০০১২) সঙ্গে ধামরাইয়ের ঢুলিভিটাগামী সেতু পরিবহণের একটি পোশাকশ্রমিক বহনকারী বাসের (ময়মনসিংহ-ব-০৫-০০০৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সামনের অংশ ভেঙেচুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন পুরুষ নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে মনিরা খাতুন, আব্দুর রফিক, করিম, মামুন ও তপনসহ ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ইউনুস আলীসহ অনেকে জানান, সেতু পরিবহনের বাসের চালক ও হেলপার ১৩-১৪ বছরের। ওই বাসটির মালিক ধামরাইয়ের চন্দ্রাইল এলাকার নয়ন মিয়া।
এদিকে আহতদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেয়া হলে সেখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় স্থানীয় জনতা বিক্ষোভ করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজনীন আক্তার জানান, ছুটিরদিন হওয়ায় চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। এরপরও ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারটি অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে ধামরাই থানার এসআই জুলফিকার হায়দার জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com