1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা

দেশে ফিরে বাড়ি যাওয়ার পথে লাশ হলেন এক প্রবাসি

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৩৬৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রেললাইনের পাশ থেকে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে হায়দরাবাদ এলাকার ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সফিকুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান বিল্লালের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে সফিকুলের পরিচয় নিশ্চিত হয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

জানা যায়, চাকরির সুবাদে ২০০৭ সালে সফিকুল মালয়েশিয়া যান। পরে সেখানকার স্থানীয় একটি মেয়েকে তিনি বিয়ে করেন। স্ত্রীকে বাংলাদেশে আনার জন্য কাগজপত্র তৈরি করতে বাংলাদেশে এসেছিলেন সফিকুল। বিমানবন্দর স্টেশন থেকে ট্রেন যোগে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আসার পথে দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ফেলে দেয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সফিকুলের সঙ্গে থাকা মালামাল ছিনতাই করে তাঁকে ট্রেন থেকে ফেলে দেয়া হয় বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com