1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

নজির উদ্দিন আহমেদ সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৬৩১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজির উদ্দিন আহমেদ, সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬” উপলক্ষ্যে বিভাগীয় নির্বাচন কমিটি তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন। ইতিপূর্বে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। উল্লেখ্য তিনি ২০০৩ সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। নজির উদ্দিন আহমেদ নব গঠিত সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তিনি জগন্নাথপুর উপজেলাধীন পাটলী মিনাজপুর কাজী বাড়ি নিবাসী হাজী আতর উদ্দিন আহমেদ ও হাজী মোছাঃ ছানোয়ারা বেগমের জৈষ্ঠ্য পুত্র। তাকে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com