1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নবীগঞ্জে ডাকাতির পরিকল্পনাকালে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৪০১ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা:নবীগঞ্জের ঘোলডুবা গ্রামসহ বিভিন্ন স্থানে ডাকাতির পরিকল্পনাকালে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত ছালিকুজ্জাম ওরপে নুরুজ্জামান (চাক্কু জামান)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাকে উপজেলার বাউশা ইউনিয়নের কামিরাই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ধৃত চাক্কু জামান (৩০) ওই গ্রামের সাহেব আলীর পুত্র। চাক্কু জামান’র বিরুদ্ধে সিলেটের পৃথক দু‘টি মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ তার বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জের কুখ্যাত ডাকাত চাক্কু জামান কখনও নিজের নাম নুরুজ্জামান, কখনও ছালিকুজ্জান বলে পরিচয় দেয়। তবে চাক্কু জামান হিসেবেই তার পরিচিতি বেশ এবং চাক্কু জামান নামেই তাকে সবাই ডাকে ও চিনে। সে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় একজন সদস্য বলে দাবী পুলিশের। ২০১৩ সালে সিলেটের মোগলাবাজার থানায় পৃথক দু‘টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। মামলা নং- জিআর ৭৮/১৩ ইং এবং জিআর ৬৮/১৩ ইং। এর পর থেকেই সে আত্মগোপনে থাকে চাক্কু জামান। গত বৃহস্পতিবারে উপজেলার কামিরাই গ্রামস্থ তার নিজ বাড়িতে আসে এবং রাতে নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামসহ বিভিন্ন স্থানে ডাকাতির পরিকল্পনা করে। তার এই পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। ফলে গভীর রাতে ডাকাতির পরিকল্পনাকালে গোপন সংবাদে ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে এসআই চাঁন মিয়া ও এএসআই জয়ন্ত তালুকদারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে কামিরাই গ্রাম থেকে থাকে গ্রেফতার করে। সে গ্রেফতার হওয়ায় তার ডাকাতির মিশন ব্যর্থ হয়। ভয়ঙ্কর ডাকাত চাক্কু জামান গ্রেফতার হওয়ায় অনেকটা স্বস্তি ফিরে এসে নবীগঞ্জে। নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খাঁন সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত ডাকাত চাক্কু জামানের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com