1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ

নবীগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৩২৭ Time View

নবীগঞ্জ সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বালিদ্বারা গ্রামে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে বালিদ্বারা গ্রামের আব্দূল মালিকের ছেলে জসিম আহমেদ শিবলু ও শাহজাহান সহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রেক্ষিতে স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে নারী নির্যাতনকারীরা।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দক্ষিন দেবপাড়া বালিদ্বারা গ্রামের আব্দুল মালিকের ছেলে শিবলুর সাথে বিয়ে হয় জনৈকা সাবানা বেগমের। বিয়ের পর থেকে স্বামী শিবলু ও তার পরিবারের লোকজন স্ত্রীর কাছ থেকে যৌতুক আদায়ের জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকে। তাদেরকে কয়েক দফায় যৌতুক দেওয়া হয়। গত কয়েক মাস পুর্বে শিবলুর পরিবারের লোকজন মাষ্টার প¬ান করে শিবলুকে আত্মগোপনে রেখে একটি নাটক তৈরী করেও শেষে ব্যার্থ হয়ে যায়। এ ঘটনায়ও স্থানীয়দের মধ্যে নানা কৌতুহলের সৃষ্ঠি হয়। গত বুধবার গৃহবধু সাবানা বেগম বাদি হয়ে আব্দূল মালিকের ছেলে যৌতুক লোভী স্বামী জসিম আহমেদ শিবলু ও দেবর শাহজাহন সহ ৪ জনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com