1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

নবীগঞ্জে হামলা ও সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা

  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ২৭৭ Time View

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নব-নির্বাচিত মেম্বার আল-আমীন খানকে কুপিয়ে জখম করার ঘটনায় সোলেমান খান বাদী হয়ে পরাজিত মেম্বার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নজমুল হোসেন হারুন ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা তছর মিয়া ওরপে রানা মিয়া চৌধুরীসহ ৪৩জনের নাম উলে¬খ করে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। নবীগঞ্জ থানার মামলা নং ০৬ তারিখ ০৪-০৭-২০১৬ইং। অপরদিকে মতিউর রহমান চৌধুরী বাদী হয়ে গোলেমান খান ও নব-নির্বাচিত মেম্বার আল-আমীন খানসহ ৩০জনের নাম উলে¬খ করে নবীগঞ্জ থানায় পাল্টা আরেকটি মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার মামলা নং ০৭ তারিখ ০৫-০৭-২০১৬ ইং। এ ঘটনার প্রতিবাদে ও অপরাধিদের গ্রেফতারের দাবীতে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে ।
উলে¬খ্য গত গত ৩ জুলাই সকালে কুর্শি বাসস্টেশনে বিগত ৫ম দফায় অনুষ্টিতব্য নির্বাচনী বিরুধকে কেন্দ্র করে নব-নির্বাচিত মেম্বার আল-আমীন খানকে পরাজিত মেম্বার সৈয়দ নজমুল হোসেন হারুনের চাচাতো ভাই লন্ডন প্রবাসী তছর মিয়া ওরপে রানা মিয়া চৌধুরীর নেতৃত্বে একদল অস্ত্রদারী লোক প্রানে হত্যার উদ্যেশ্যে আল-আমীন খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। এ সময় আল-আমীন খানের আত্বীয় স্বজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে তাদেরকে ও বেদড়ক ভাবে মারধোর করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০জন লোক আহত হয়। আতদের মধ্যে ৮জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেম্বার আল-আমীন খানসহ আরো ৪জন এখন ও আশংকজানক ভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com