1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

পাথর লুট: দায়ীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে গণসমাবেশ ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আয়োজনে বৃহস্পতিবার সকাল দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই গণ—সমাবেশ ও মানববন্ধন হয়।

 

হাওর ও নদী রক্ষা আন্দোলন এর যুগ্ম আহবায়ক ওবায়দুল হক মিলন’র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রাজু আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একে এম আবু নাছার, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইবেী’র সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, কেন্দ্রীয় উদীচীর সহ সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক নুরুল হক, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু, অ্যাড. দীপঙ্কর বণিক, সমাজকর্মী মোশারফ হোসেন, সংগঠনের জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব তোফায়েল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলার সদস্য আহমদ উসমান, ছাতক উপজেলার সদস্য সুজন তালুকদার, তাহিরপুর উপজেলার সদস্য রকিব রোবায়াত, বাংলাদেশ শ্রমীক কল্যাণ ফেডারেশন সদস্য শফিউল আলম প্রমুখ বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, সাদাপাথরের লুটপাট নতুন কিছু নয়, আমরা বলবো সারাদেশেই এই লুট চলছে। সাদা পাথরের লুটপাট সকলের নজরে এসেছে। এটা আমাদের বিস্মিত করেছে।  ২০২৪ এর গণ—অভ্যুত্থানের পর আমাদের যে আকাক্সক্ষা ছিল, সেখানে আমরা হতাশ। এই লুটের সঙ্গে রাজনৈতিক যে ঐক্য সেটি আরও কষ্ট দিয়েছে। আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং পুলিশ বাহিনী এই লুটের অংশিদার— যা গণমাধ্যমে আমরা দেখেছি। সিলেটে পাথর লুটে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। এই লুটে রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। নিরীহ শ্রমিকদের হয়রানি না করে প্রকৃত লুটেরাদের ধরতে হবে।

 

সুনামগঞ্জের নদী ও বালু মহালে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে জানিয়ে মানববন্ধনে বলা হয়, এখানেও রাজনৈতিক সমঝোতা আছে, দায়িত্বশীলদের যোগসাজশ আছে। ৫ আগস্টের পর সেটি লোকজন দেখতে পেয়েছে।

 

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ টাঙ্গুয়ার হাওর এখন অভিভাবকহীন। এখানেও প্রকাশে মাছ আহরণ, গাছ কাটা হয়। এখানেও পরিবেশ, প্রকৃতি ও মানুষের জীবন—জীবিকা সংকটে রয়েছে। এই হাওর রক্ষায় মুখে মুখে বড় কথা না বলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com