1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: ডা. শফিকুর রহমান নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: ৭ জন ফের রিমান্ডে

  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ৩৪৫ Time View

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাত কর্মকর্তার ফের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী এ আদেশ দেন।

আদালত পুলিশের উপপরিদর্শক লিয়াকত আলী বলেন, সাত দিনের প্রথম দফার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় আজ এ মামলায় সাত আসামিকে আদালতে হাজির করেন মামলায় তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা নাকচ করে দেন।

এর আগে ২২ ডিসেম্বর এ মামলার অপর সাত আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাত কর্মকর্তার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আজ আবার রিমান্ডে নেওয়া হলো। এ মামলার নয়জন আসামিকেই সাময়িক বরখাস্ত করা হয়।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশলী মো. রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

আদালত সূত্র বলেছে, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, এটা ‘মানবসৃষ্ট’। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় বিমানের প্রকৌশল বিভাগের নয়জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, এ ঘটনায় ফৌজদারি মামলা করার ব্যাপারে সম্মতি দেন প্রধানমন্ত্রী। পরে ঢাকা বিমানবন্দর থানায় বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগের নয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলা ও ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’-এর অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com