1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ফেব্রুয়ারিতে তফসিল মার্চের শেষে ইউনিয়ন নির্বাচন

  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ৩৮৭ Time View

স্টাফ রিপোর্টার:: পৌরসভা নির্বাচনের পর আগামী মার্চ মাসের শেষ দিকে ইউনিয়ন পরিষদে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন।
২৩৪ পৌরসভায় একদিনে ভোট করলেও সাড়ে চার হাজার ইউনিয়নে কয়েক ধাপে ভোটের পরিকল্পনা হচ্ছে।
মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের আসন্ন ইউনিয়ন পরিষদ ভোটের পরিকল্পনা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
তিনি বলেন, “মার্চের শেষ দিকে ইউপি নির্বাচন করতে হবে আমাদের। এ লক্ষ্যে যথাসময়ে তফসিল দিতে হবে।”
মার্চের শেষে ভোট করতে হলে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করতে হবে ইসিকে।
কয়েক ধাপে ইউপি নির্বাচনের পরিকল্পনা তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, “আইনের আলোকে নির্বাচন বিধি ও আচরণবিধি চূড়ান্ত করে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
স্থানীয় সরকার আইন সংশোধনের পর পৌরসভার মতো ইউপিতেও চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হবে। সদস্য পদগুলোতে ভোট আগের মতোই নির্দলীয়ভাবে হবে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান, সংশোধিত আইনের সঙ্গে সমন্বয় রেখে বিধিমালা সংশোধন করা হচ্ছে। এ সপ্তাহে নির্বাচন বিধি ও আচরণবিধির সংশোধন মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com