1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল

বজ্রপাতে চারজন নিহত

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০১৫
  • ৪১৯ Time View

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে কুশিয়ারা নদীর ফেরিঘাটে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-বিরাট গ্রামের মুসা মিয়া (৫০), একই গ্রামের অনজিত সূত্রধর (৪৫), পিথিশ সূত্রধর (৩০) ও প্রাণেশ সূত্রধর (২২)।
আহতদের মধ্যে একই গ্রামের সোহেল রায়কে (২০) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহন মিয়া (৫৫) একই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে বিরাট গ্রাম থেকে আজমিরীগঞ্জ বাজারে যাওয়ার জন্য ফেরিঘাট থেকে নৌকায় ওঠেন ওই ছয়জন। এসময় বজ্রপাত হলে তারা সবাই আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মুসা, অনজিত, পিথিশ ও প্রাণেশকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com